images

আন্তর্জাতিক

ভারতে হাতির আক্রমণে একই পরিবারের চারজনসহ নিহত ৬

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৩ পিএম

ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এক দল বন্য হাতির আক্রমণে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে একই পরিবারের চারজনও রয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতএ হঠাৎ গন্ডওয়ার গ্রামে ঢুকে হাতিগুলো চারজন পরিবারের সদস্যসহ ছয়জনকে পিষে মেরে ফেলে।
হাজারিবাগ পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা বিকাশ কুমার উজ্জ্বল এ রতথ্য জানান।

আরও পড়ুন
Web-Image

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

তিনি জানান, মৃতদের মধ্যে চারজন একই পরিবারের। এক শিশুও গুরুতর আহত হয়েছে। তাকে হাজারিবাগের সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই হাতির দলটি বিগত কয়েকদিন ধরে বোকারো, রামগড় এবং হাজারিবাগ জেলায় ঘুরাফেরা করছিল এবং আগে বোকারোতেও কয়েকজনের প্রাণহানি ঘটিয়েছিল বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএইচজে