images

আন্তর্জাতিক

ভোটে হেরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৭ পিএম

ভারতের তেলেঙ্গানায় পৌর নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরাজিত প্রার্থীর স্ত্রী খাতা-কলম নিয়ে ভোটারদের কাছে অর্থ ফেরতের দাবি করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে বিজেপি প্রার্থী জাদি তিরুপতি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন।

আরও পড়ুন
bd-passport

ভিসা ছাড়াই ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই ভোটারদের বাড়িতে যাচ্ছেন যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রার্থীর স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করিয়ে যাচাই করছেন তারা ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট দেননি তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি করে ফেরত নেওয়া হচ্ছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। নির্বাচনী নীতির পরিপন্থী এমন ঘটনার ফলে ভোটের স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
 

আরটিভি/এসকে