images

আন্তর্জাতিক

প্রেমিকার বিশেষ অঙ্গে আগুন দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫১ পিএম

ভারতের গুরুগ্রামে প্রেমিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগকারী তরুণী ত্রিপুরার বাসিন্দা। বিয়ে নিয়ে কথাকাটাকাটির জেরে অভিযুক্ত যুবক শিবম টানা তিন দিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পড়াশোনার সূত্রে গুরুগ্রামে থাকা ওই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শিবমের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের পরিকল্পনাও চলছিল। একসময় তারা একই বাসায় লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন। 

তরুণীর অভিযোগ, নির্যাতনের সময় শিবম তার যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি মাথা দেয়ালে ঠুকে দেওয়া হয় এবং কাচের বোতল ভেঙে আঘাত করা হয়। এমনকি ছুরি নিয়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে এইমস হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তরুণীর অবস্থা আশঙ্কাজনক। 

গুরুগ্রামের ডিসিপি হিতেশ যাদব জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিবমকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনেরই বয়স ১৯ বছর। শিবমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণসহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
RUSSIA

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

জানা গেছে, শিবম দিল্লির বাসিন্দা এবং তিনিও পড়াশোনার সূত্রে গুরুগ্রামে থাকতেন। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তাদের পরিচয় হয়। কয়েক মাস পর তারা একসঙ্গে বসবাস শুরু করেন। দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চললেও শিবম বিয়েতে আগ্রহী ছিলেন না এ থেকেই বিরোধের সূত্রপাত বলে দাবি।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে যে অভিযুক্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন, তা পরিবার জানত না। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরটিভি/এসকে