বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪০ এএম
যুক্তরাষ্ট্রের ধনীদের মধ্যে দানধ্যানে এগিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে কিছুই নজরকাড়া উদার, আবার কিছু ধনী দাতাও আছেন যাদের দানের পরিমাণ তুলনামূলক কম। ২০২৫ সাল পর্যন্ত দানের মোট অঙ্কের ভিত্তিতে শীর্ষ ১০ দাতা হলো:
ওয়ারেন বাফেট
জীবদ্দশায় দান: ৬৮.৩ বিলিয়ন ডলার
দান ক্ষেত্র: স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন
নিজ সম্পদের অনুপাতে দান: ৩২%
মোট সম্পদ: ১৪,৭২০ কোটি ডলার
ওয়ারেন বাফেট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে উদার দাতা। ২০২৫ সালে নিয়মিত শেয়ার দান ও পরিবারের দাতব্য সংস্থাগুলোকে মোট ৭০০ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন।
বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস
জীবদ্দশায় দান: ৫২.৬ বিলিয়ন ডলার
দান ক্ষেত্র: স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন
নিজ সম্পদের অনুপাতে দান: ২৮%
মোট সম্পদ: ১৩,৮১০ কোটি ডলার
দম্পতির যৌথ দান মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে হয়েছে। ২০২৪ সালে বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ১,১৩০ কোটি ডলার দান করেছেন।
ম্যাকেঞ্জি স্কট
জীবদ্দশায় দান: ২৬.৪ বিলিয়ন ডলার
দান ক্ষেত্র: শিক্ষা, অর্থনৈতিক সমতা
নিজ সম্পদের অনুপাতে দান: ৪৬%
মোট সম্পদ: ২,৮৫০ কোটি ডলার
ম্যাকেঞ্জি স্কট ২০১২ সাল থেকে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানে বিশাল দান দিয়েছেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ১৮টি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অন্তত ৭৬ কোটি ডলার অনুদান দিয়েছেন।
মাইকেল ব্লুমবার্গ
জীবদ্দশায় দান: ২৫.৪ বিলিয়ন ডলার
দান ক্ষেত্র: জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, শিক্ষা
নিজ সম্পদের অনুপাতে দান: ১৯%
মোট সম্পদ: ১০,৯৪০ কোটি ডলার
জাতিসংঘের জলবায়ুদূত মাইকেল ব্লুমবার্গ শিক্ষাক্ষেত্র ও পরিবেশ রক্ষায় বিপুল দান দিয়েছেন। ২০২৫ সালে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ৯ কোটি ১০ লাখ ডলারের বেশি সহায়তা প্রদান করেছেন।
জর্জ সোরোস
জীবদ্দশায় দান: ২,৪০০ কোটি ডলার
দান ক্ষেত্র: গণতন্ত্র, মানবাধিকার
নিজ সম্পদের অনুপাতে দান: ৭৬%
মোট সম্পদ: ৭৪০ কোটি ডলার
জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিচার, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে। ২০২৪ সালে গুরুত্বপূর্ণ অনুদানগুলো দেওয়া হয়েছে বারাক ওবামা ফাউন্ডেশন, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং ওয়েস্ট আফ্রিকা ডেমোক্রেসি রেডিওকে।
ম্যারিলিন সাইমনস ও পরিবার
জীবদ্দশায় দান: ১,০৩০ কোটি ডলার
দান ক্ষেত্র: বিজ্ঞান, গণিত
নিজ সম্পদের অনুপাতে দান: ২৪%
মোট সম্পদ: ৩,২৫০ কোটি ডলার
ম্যারিলিন সাইমনস নতুন গবেষণা তহবিল গঠন ও পরিবেশগত প্রভাব ও স্নায়ুবিজ্ঞানের সম্পর্ক নিয়ে বিনিয়োগ করছেন।
স্টিভ বলমার ও কনি বলমার
জীবদ্দশায় দান: ৬৫০ কোটি ডলার
দান ক্ষেত্র: অর্থনৈতিক গতিশীলতা
নিজ সম্পদের অনুপাতে দান: ৪%
মোট সম্পদ: ১৪,১০০ কোটি ডলার
বালমার গ্রুপ প্রাক্-প্রাথমিক শিক্ষা ও দাবানলে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারের জন্য বরাবর অনুদান দেয়।
মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান
জীবদ্দশায় দান: ৬১০ কোটি ডলার
দান ক্ষেত্র: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) জীববিজ্ঞান
নিজ সম্পদের অনুপাতে দান: ৩%
মোট সম্পদ: ২১,৩০০ কোটি ডলার
জাকারবার্গ ও প্রিসিলা চ্যান এআইভিত্তিক জীববিজ্ঞানে বিনিয়োগ করছেন। ২০২৫ সালে ৪০ কোটি ডলারের বেশি অনুদান প্রদান করেছেন।
সের্গেই ব্রিন
জীবদ্দশায় দান: ৫১০ কোটি ডলার
দান ক্ষেত্র: পারকিনসনস রোগ, জলবায়ু পরিবর্তন
নিজ সম্পদের অনুপাতে দান: ২%
মোট সম্পদ: ২৩,৮২০ কোটি ডলার
সের্গেই ব্রিন পারকিনসনস রোগের গবেষণায় ২২০ কোটি ডলার দান করেছেন। এছাড়া জলবায়ু পরিবর্তনসংক্রান্ত অলাভজনক সংস্থাগুলোকে সহায়তা দিয়েছেন।
জেফ বেজোস ও লরেন সানচেজ বেজোস
জীবদ্দশায় দান: ৪৭০ কোটি ডলার
দান ক্ষেত্র: জলবায়ু পরিবর্তন, গৃহহীনতা
নিজ সম্পদের অনুপাতে দান: ২%
মোট সম্পদ: ২৫,০০০ কোটি ডলার।
বেজোস আর্থ ফান্ড ও ডে ১ ফ্যামিলিস ফান্ডের মাধ্যমে জলবায়ু ও গৃহহীনতা মোকাবিলায় বিপুল দান করেছেন।
যদিও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও ল্যারি পেজের মিলিত সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের বেশি, দানের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় তাঁরা এই তালিকায় নেই।
আরটিভি/এসকে