সোমবার, ০২ মার্চ ২০২৬ , ১০:৪৯ এএম
বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে।
হামলার তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইরানের আগ্রাসন মিনা সালমান বন্দরের একটি সামুদ্রিক অবকাঠামোতে টার্গেট করেছে। সিভিল ডিফেন্স ফোর্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বন্দরে আগুন লাগার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ভিডিওটির সত্যতা যাচাই করে সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, বন্দর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। সেখানে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
পরবর্তীতে মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বন্দরের একটি জাহাজেও আগুন লেগেছে। যেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সেখানে এক এশীয়র মৃত্যু হয়েছে।
আরটিভি/এসকে