images

আন্তর্জাতিক

সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৩:১১ পিএম

সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শোধনাগারে আগুনের কালো ধোঁয়া। তবে দ্রুতই আগুন নেভানো হয়েছে।

আরও পড়ুন
quit

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ধারণা করা হচ্ছে, ইরান সৌদি তেল অবকাঠামোতে হামলা চালিয়ে থাকতে পারে।

রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার এবং রপ্তানিকারকদের মধ্যে একটি। হামলার পর সতর্কতাস্বরূপ শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে  ব্লুমবার্গ। 

ওই তেল শোধনাগারে দৈনিক ক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল হিসেবে কাজ করে।

আরটিভি/এমএ