সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৩:৪৯ পিএম
কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে।
সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ খবর নিশ্চিত করেছে।
রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে ফায়ারফাইটার এবং অ্যাম্বুলেন্সও উপস্থিত রয়েছে।
ধোঁয়া দেখা যাওয়ার পরই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে। একইসাথে বাসায় আশ্রয় নিতে অনুরোধ করেছে।
ইউএস অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।
একইসাথে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে’ বলা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।
সূত্র: বিবিসি
আরটিভি/এমএ