মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০১:৫২ পিএম
দক্ষিণ ইরানে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ইউটিসি সময় ০৬টা ৫৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এছাড়া গেরাস শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়। একই সময়ে দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চলছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যুদ্ধাবস্থার মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
আরটিভি/এসকে