images

আন্তর্জাতিক

দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১১:১২ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা। দুবাই মিডিয়া অফিসের বরাতে প্রকাশিত খবরে বলা হয়, দূতাবাসের আশেপাশে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দুবাই মিডিয়া অফিস জানায়, জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আল জাজিরা যাচাই করা ভিডিও ফুটেজে হামলার পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া যায়। রিয়াদের ঘটনায় দূতাবাসের কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
JAHAZ

আরব আমিরাত উপকূলে জাহাজে বিস্ফোরণ, ইরানে ব্যাপক হামলা

ঘটনার প্রেক্ষাপট, হামলার উৎস এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

আরটিভি/এসকে