images

আন্তর্জাতিক

ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৯:১৪ পিএম

সপ্তাহজুড়ে চলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তবে ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল সরকার দেশটিতে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে অভিযোগ তুলেছেন ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং।

সংবাদমাধ্যম দ্য কারেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ব্রজ মোহন সিং বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কখনও কখনও সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। এর মধ্যে বারবার নিরাপদ বলা হলেও বাঙ্কারের ভেতরেই অনেক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার আপনাকে কিছুই জানাবে না। যেখানে মরদেহ রয়েছে, সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে, সেটিও আমরা অনেক সময় জানতে পারি না।

তিনি আরও বলেন, ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিত্র ধারণেও বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ

তবে এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত হতাহতের তথ্য প্রকাশ করেনি এবং সাংবাদিকের এই দাবির ব্যাপারেও কোনো মন্তব্য করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

আরটিভি/এমএইচজে