বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০২:৩৮ পিএম
শ্রীলঙ্কার একটি আদালত ৮৪ জন ইরানি নাবিকের মরদেহ ইরান দূতাবাসে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
বুধবার (১১ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এর আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে ভারত আয়োজিত নৌমহড়া থেকে ফেরার সময় ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন থেকে টর্পেডোর আঘাতে যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধজাহাজটিতে ছিলেন দেড় শতাধিক ইরানি নাবিক। ঘটনার পরপরই ডুবে যাওয়ার আগে ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে সহায়তা সংকেত পেয়ে এগিয়ে যায় শ্রীলঙ্কার নৌবাহিনী। কিছু নাবিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও অধিকাংশই নিখোঁজ ছিলেন। পরবর্তীতে নিখোঁজদের অনেকের মরদেহ উদ্ধার করে দেশটি।
এ ঘটনার পর ইরানের আরেকটি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান এবং তার ১৮৩ নাবিককে আশ্রয় দিয়েছে ভারত। জাহাজটি ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তিগত সমস্যায় বিপদ সংকেত পাঠায়। ভারতের নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে, কচিতে জাহাজটির নোঙরের জন্য আবেদন এসেছে ২৮ ফেব্রুয়ারি। ডকিং অনুমোদন করা হয় ১ মার্চ এবং ৪ মার্চ থেকে জাহাজটি কচিতে অবস্থান করছে।
আরটিভি/এমএইচজে