images

আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই বড় দুঃসংবাদ পেল ইরান 

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১০:৫৮ পিএম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১৬) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

আরও পড়ুন
16_20260314_153026155

হরমুজ প্রণালি দিয়ে ইরানি জাহাজ চলাচলের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

ইইউ কাউন্সিল জানিয়েছে, এই তালিকায় তাদের নাম রাখা হয়েছে, যারা ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।

এই নতুন নিষেধাজ্ঞার পর ইরানের বিরুদ্ধে ইইউর মোট নিষেধাজ্ঞার তালিকায় এখন ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে।

আরটিভি/এসআর