images

আন্তর্জাতিক / ধর্ম / মধ্যপ্রাচ্য

ঈদের তারিখ ঘোষণা করল আমিরাত ও কাতার

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ১০:৩৪ পিএম

পবিত্র রমজান মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলামী শরিয়াহ অনুযায়ী, চাঁদ দেখা না যাওয়ায় চলতি হিজরি ১৪৪৭ সালের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।

আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার শুরু হবে শাওয়ালের প্রথম দিন ও ঈদুল ফিতর। একইভাবে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে রমজান ৩০ দিনের হবে এবং শুক্রবারই উদযাপিত হবে ঈদের জামাত।

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, চন্দ্র মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। যদি ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তবে মাসটি ৩০ দিনে পূর্ণ করার বিধান রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ হওয়ায় এশিয়ার দেশগুলোতে সাধারণত তার পরের দিন ঈদ হওয়ার সম্ভাবনা থাকে। তবে আকাশ পরিষ্কার থাকা ও চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশসহ অন্যান্য দেশের জাতীয় চাঁদ দেখা কমিটিগুলো।
 
আরটিভি/এআর