images

আন্তর্জাতিক

ফিলিস্তিনে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০২:৩৫ পিএম

ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে দেশটির সরকার জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) সেখানে ঈদ উদযাপিত হবে। এ তথ্য জানিয়েছে খবর গালফ নিউজ।

এর আগে, আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার আলাদা দিনে ঈদ পালিত হচ্ছে।

ইসলামিক ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়। এ কারণে কোথাও রোজা ২৯ দিনে শেষ হয়, আবার কোথাও ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের তারিখেও পার্থক্য দেখা যায়।

আরও পড়ুন
TRUMP

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ধর্মীয় দিক থেকে পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে আসে।

বিশ্বজুড়ে মুসলিমরা নিজ নিজ দেশের ঘোষিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

আরটিভি/এসকে