বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০২:৫৬ পিএম
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক তরুণী তার প্রেমিককে রাস্তায় ফেলে পা মুড়ে বসে মারধর করছেন। দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও প্রেমিক সম্পর্কে অবিশ্বাসী ছিলেন, এবং পরকীয়ার বিষয়টি জানতে পেরে তরুণী ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ভিডিওতে দেখা যায়, প্রেমিকা তরুণের চুলের মুঠি ধরে তাকে সরানোর চেষ্টা করছেন, এরপর ক্রমাগত মারধর শুরু করেন। কিছুক্ষণের হাতাহাতির পর তরুণী প্রেমিকের বুকের উপর লুটিয়ে কেঁদে বসেন। প্রেমিককে শান্ত করতে তিনি মাঝরাস্তায় শুয়ে তাকে জড়িয়ে ধরেন।
https://t.co/bs4BbVxDBV pic.twitter.com/PNI1rkq361
— Anonymous_girl (@srutimisra_789) March 17, 2026
এই ভিডিওটি ‘ইন্ডিয়ারিওয়াইন্ড.ইন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। যদিও এই ঘটনার সঠিক সময় এবং স্থান এখনও জানা যায়নি, তবে ভিডিওটি সামাজিকমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুরো ঘটনার ভিডিও ধারণ করেছেন এবং সেটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরটিভি/এসকে