বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৩:১০ পিএম
গভীর রাতে একটি বাড়িতে চুরি করতে ঢোকার সময় নিজেরাই বিপদ ডেকে আনলেন তিন চোর। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, চোরেরা পা টিপে বাড়ির ভিতরে ঢুকলেও ভুলে সিঁড়ির আলো জ্বালানোর সুইচের বদলে কলিং বেলের সুইচে চাপ দেন।
ভিডিওতে দেখা যায়, প্রথম চোর ভিতরে ঢোকার সাথে সাথে তার পিছনে থাকা আরেকজন দেওয়ালের সুইচে হাত বাড়িয়ে দেন। চোরটি ভাবছিল, সুইচ চাপলেই সিঁড়িঘরের আলো জ্বলে উঠবে। কিন্তু সত্যি ছিল অন্যরকম সুইচটি ছিল কলিং বেলের। বেলের আওয়াজে আতঙ্কিত হয়ে তিন চোর সেখান থেকে দৌড়ে পালান।
ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। ভিডিওটি ‘ঘর কে কলেশ’ নামে এক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করা হয় এবং তা দ্রুত নেটপাড়ায় ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটিকে হাস্যকর হিসেবে উপস্থাপন করেছেন। এক জন লিখেছেন, ধরা পড়ে যাওয়ার ভয়ে কী রকম পড়িমড়ি করে ছুট দিল তিন জন!
এই ঘটনায় বোঝা যাচ্ছে, বড় ধরণের চুরি বা লুটপাটের পরিকল্পনায়ও কখনো কখনো ছোট ভুলই বড় বিপদের কারণ হতে পারে।
আরটিভি/এসকে