images

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার মানুষকে অসুখী করে তোলে

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ১১:৪০ এএম

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে টানা নবমবারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ এ এই তথ্য উঠে এসেছে। নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা ও সমান সুযোগ সুবিধার মান নির্ণয়ে এই স্বীকৃতি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত ‘বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৬’-এ বলা হয়েছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মানসিক প্রশান্তি কমিয়ে দিচ্ছে।

আরও দেখা যায়- যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে ২৫ বছরের কম বয়সীদের মধ্যে জীবন নিয়ে সন্তুষ্টির হার গত এক দশকে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার তরুণদের মানসিক প্রশান্তি কমে যাওয়ার সাথে যুক্ত, বিশেষ করে ইংরেজিভাষী এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর কিশোরীদের মধ্যে।

গবেষকরা জানিয়েছেন যে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার—বিশেষ করে দিনে সাত ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার নিম্নমানের জীবনবোধের সাথে সরাসরি সম্পর্কিত। অ্যালগরিদম-নির্ভর এবং ইমেজ-কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলো এর জন্য প্রধানত দায়ী।

গবেষকরা জানিয়েছেন যে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার—বিশেষ করে দিনে সাত ঘণ্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার নিম্নমানের জীবনবোধের সাথে সরাসরি সম্পর্কিত। অ্যালগরিদম-নির্ভর এবং ইমেজ-কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলো এর জন্য প্রধানত দায়ী।

"তারা এগুলো ব্যবহার করে কারণ অন্যরা ব্যবহার করছে, কিন্তু তারা এটাই বেশি পছন্দ করত যদি কেউ এগুলো ব্যবহার না করত,"প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

তবে, যারা দিনে এক ঘণ্টার কম সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা যারা একেবারেই ব্যবহার করেন না তাদের তুলনায় বেশি সুখী বলে জানিয়েছেন।


তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশের মধ্যে নর্ডিক দেশগুলো আধিপত্য বজায় রয়েছে। নর্ডিক দেশগুলোর এই সাফল্যের পেছনে সম্পদ, সমতা, শক্তিশালী সামাজিক কল্যাণ ব্যবস্থা এবং উচ্চ গড় আয়ুকে কারণ হিসেবে দেখানো হয়েছে।

শক্তিশালী সামাজিক ও পারিবারিক বন্ধনের কারণে কোস্টারিকা চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে আফগানিস্তান যথারীতি তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে, যার সাথে আরও আছে সিয়েরা লিওন এবং মালাউই।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে ১৪০টি দেশের প্রায় ১,০০,০০০ মানুষের জরিপের ভিত্তিতে তৈরি এই গবেষণামূলক প্রতিবেদনে একটি উদ্বেগজনক চিত্রও ফুটে উঠেছে। 

২০২৬ সালের বিশ্ব সুখ সূচক তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশ: 
১ ফিনল্যান্ড,  ২ আইসল্যান্ড,
 ৩ ডেনমার্ক,
 ৪ কোস্টারিকা, ৫ সুইডেন, 
৬ নরওয়ে, ৭ নেদারল্যান্ডস, 
৮ ইসরায়েল, 
৯ লুক্সেমবার্গ, 
১০ সুইজারল্যান্ড।

অন্যান্য উল্লেখযোগ্য দেশ:

১৭ জার্মানি
, ২৩ যুক্তরাষ্ট্র, 
৬৫ চীন, 
৯৭ ইরান
, ১০৪ পাকিস্তান
, ১০৬ নাইজেরিয়া,
 ১১৬ ভারত 

আরও পড়ুন
LITpy

স্মারকমুদ্রায় ট্রাম্পের মুখের প্রতিকৃতিসহ স্বর্ণমুদ্রার অনুমোদন

সর্বনিম্ন সুখী দেশ (তালিকার শেষে):
 ১৪৭ আফগানিস্তান, 
১৪৬ সিয়েরা লিওন, 
১৪৫ মালাউই, 
১৪৪ জিম্বাবুয়ে, 
১৪৩ বতসোয়ানা।

আরটিভি/ এমএ