images

আন্তর্জাতিক

বাঁদুরের উৎপাত থেকে ফসল বাঁচাতে ভালুকের ছদ্মবেশে কৃষক, ভিডিও ভাইরাল

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৭:৩১ পিএম

উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজপুর গ্রামে আলু ও স্ট্রবেরি চাষ করা তরুণ কৃষক ধর্মবীর বাঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষার জন্য ভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। স্থানীয় চাষীরা জানান, এলাকায় হঠাৎ করে বাঁদুরের সংখ্যা বেড়ে গেছে। মুহূর্তের জন্য খেতের নজর সরলেই বাঁদুরদের দাপটে ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

ধর্মবীর জানিয়েছেন, তিনি বাঁদুরের হাত থেকে ফসল বাঁচাতে খেতের মধ্যে ভালুকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। এই ছদ্মবেশে তিনি ৪ হাজার টাকা খরচ করেছেন। যদিও এটি চূড়ান্ত সমাধান নয়, তবে ফসল রক্ষা করতে পারার আনন্দেই তিনি সন্তুষ্ট। স্থানীয় আরও কয়েকজন কৃষকও এই পদ্ধতি অবলম্বন করেছেন।