images

আন্তর্জাতিক

এবার ইসরায়েলের যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০৭:৫১ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েই চলেছে। ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। 

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর তাদের ক্রু সদস্যরা নির্ধারিত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন। এতে কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, পাল্টা দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যৌথভাবে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে।

ইরানের দাবি অনুযায়ী, হামলায় একটি জ্বালানি ট্যাংক এবং জ্বালানি সরবরাহকারী একটি রিফুয়েলিং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইসরায়েলি সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

এছাড়া ইরান আরও জানায়, হামলার কারণে ইসরায়েলকে কিছু সেনা সদস্য সরিয়ে নিতে হয়েছে। তারা সতর্ক করে বলেছে, ইরানের ওপর হুমকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
Putin

ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন

উল্লেখ্য, তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ও লজিস্টিক কেন্দ্র, যেখানে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও বিশেষ ইউনিট মোতায়েন রয়েছে।

আরটিভি/এসকে