images

আন্তর্জাতিক

ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

শনিবার, ২১ মার্চ ২০২৬ , ১০:২০ পিএম

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার করেছে, বিমানটিতে কোনো ক্ষতি হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে।

আইআরজিসি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে এই বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে। তাদের দাবি, এটি গত তিন সপ্তাহে ইরানের আকাশে ধ্বংস করা  ইসরায়েলের তৃতীয় এফ-১৬ বিমান।

ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি তেহরানের আশপাশে হামলার মিশনে ছিল। এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। শনিবার এই সংঘাত ২২তম দিনে পৌঁছেছে।

আইআরজিসি দাবি করেছে, বৃহস্পতিবার তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে, যদিও যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এতে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঝুঁকি নেই।

আরও পড়ুন
iran-war

ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিলো ইসরায়েল

ইরাকে বাগদাদের একটি মার্কিন সামরিক স্থাপনার কাছে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চান না, কারণ ‘যখন প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে, তখন যুদ্ধবিরতি হয় না।’

আরটিভি/এসকে