images

আন্তর্জাতিক

আবুধাবিতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০২:৩৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হঠাৎ করে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। টানা গরমের পর সোমবার (২৩ মার্চ) নামা এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভিন্ন এক পরিস্থিতি। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার পাশাপাশি নিচু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবুধাবি পুলিশ এক বিবৃতিতে সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়েছে এবং দৃশ্যমানতা কমে গেছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। চালকদের বৈদ্যুতিক ডিসপ্লেতে প্রদর্শিত গতিসীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

অন্যদিকে, আবুধাবির সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে হঠাৎ বন্যা দেখা দিতে পারে। তাই আপাতত এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
pakistan

মুম্বাই-দিল্লিতে হামলার হুমকি পাকিস্তানি কূটনীতিকের

কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে, অনেকেই বৃষ্টির সময় আবেগাপ্লুত হয়ে গাড়ি চালানোর সময় মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা ও জরিমানার সম্মুখীন হতে হতে পারে।

আরটিভি/এসকে