images

আন্তর্জাতিক

ইরানের পাশে দাঁড়াল কাশ্মীরের জনগণ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৭:১৮ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে ইরানের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে বুদগাম ও বারামুলা জেলার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সোনা, রূপা, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করছেন।

স্থানীয় সূত্র জানায়, নারীরা তাদের গয়না যেমন সোনার আংটি, কানের দুল দান করছেন। পাশাপাশি অনেকেই গবাদিপশু ও ঐতিহ্যবাহী তামার সামগ্রীও দিচ্ছেন। ঈদুল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সংগ্রহ করছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নারীরা লাইনে দাঁড়িয়ে গয়না জমা দিচ্ছেন এবং শিশুরাও তাদের ঈদের উপহার থেকে অর্থ দান করছে। এক আইনজীবী তার পরিবারের কাছ থেকে প্রায় ৩১ লাখ রুপি সংগ্রহ করে দিয়েছেন। স্থানীয় সংগঠকদের দাবি, দানের পরিমাণ ইতোমধ্যেই কয়েক কোটি রুপিতে পৌঁছেছে।

সংগৃহীত অর্থ ও সামগ্রী নগদে রূপান্তর করে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসে পাঠানো হচ্ছে। দূতাবাসটি সামাজিক মাধ্যমে কাশ্মীরিদের এই উদ্যোগের প্রশংসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতারাও যুক্ত হয়েছেন। বুদগামের স্থানীয় বিধায়ক মুনতাসির মেহদি এক মাসের পূর্ণ বেতন দানের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন
OIL

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

কাশ্মীরি সমাজের এই মানবিক উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে এবং পরিস্থিতি মোকাবেলায় আন্তরিক সহযোগিতার উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে