images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১২:৩৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান লাস ভেগাস শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট অল্প আঘাত নিয়ে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) নেভাদা অঙ্গরাজ্যের ইন্ডিয়ান স্প্রিংস এলাকার প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে, নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানায়, ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে সীমাবদ্ধ সামরিক এলাকা হওয়ায় আশপাশের কোনো জনবসতিতে এর প্রভাব পড়েনি।

আরও পড়ুন
Web-Image---Copy

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান

দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং বর্তমানে সামান্য আঘাতের জন্য চিকিৎসাধীন রয়েছেন। তার জীবন শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে বিমানবাহিনী।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাস্থলে জরুরি সেবা দল দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, আমাদের কর্মী ও স্থানীয় জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, এফ-৩৫ লাইটনিং টু বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা আকাশযুদ্ধ, নজরদারি ও নির্ভুল হামলা পরিচালনায় ব্যবহৃত হয়ে থাকে। সূত্র: ফক্স নিউজ

আরটিভি/এমএইচজে