images

আন্তর্জাতিক

ভারতে ৪ বছর বয়সী যমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যা করল বাবা

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৭:০৬ পিএম

ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলায় চার বছর বয়সী যমজ কন্যাশিশুদের মধ্যে একজনকে কূপে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে শিশুর বাবার বিরুদ্ধে। অপর যমজ শিশুর মরদেহও পরে উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত কাচ্ছু শ্রীশৈলম ছয় বছর আগে মৌনিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় যমজ কন্যা গীতাংশি ও গীতান্বিকা। ছেলে সন্তানের প্রত্যাশা থাকায় সন্তান জন্মের পর থেকেই শ্রীশৈলম সন্তুষ্ট ছিলেন না।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের এক পর্বের পরে শ্রীশৈলম দুই শিশুকে গ্রামের উপকণ্ঠে কৃষিজমির কাছে নিয়ে যান। সন্দেহ করা হচ্ছে, সেখানে কূপে ফেলে তাদের হত্যা করা হয়। পরে কূপ থেকে গীতাংশির মরদেহ উদ্ধার করা হয়। অপর শিশুর গীতান্বিকা কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর পুলিশ ও দক্ষ সাঁতারুরা উদ্ধার করেন।

স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। পুলিশ শিশুদের কূপে ফেলার আগে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন
F-35_20260403_200349068

একদিনে যেভাবে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

করিমনগর রুরাল সার্কেল ইনস্পেক্টর এ. নিরঞ্জন রেড্ডি জানিয়েছেন, পারিবারিক বিরোধ এবং কন্যাসন্তান জন্ম নিয়ে বাবার অসন্তোষ এই নির্মম ঘটনার মূল কারণ বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে।


সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে