images

আন্তর্জাতিক

দিল্লি সফরে খলিলুর রহমান, সম্পর্ক পুনর্গঠনের বার্তা

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৫:১৮ পিএম

দিল্লির উদ্দেশ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) রওনা দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিলের এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

দিল্লি পৌঁছে প্রথমেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মূল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে পীযূষ গোয়েল এবং হারদীপ সিং পুরির সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
13

বাড়তি ডিজেল সরবরাহে বাংলাদেশের অনুরোধ, যা বলল ভারত

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ও এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, দিল্লি এই সফরকে ইতিবাচকভাবে দেখছে এবং কৌশলগত সহযোগিতা বাড়ানোর দিকেই জোর দেবে। আলোচনায় তিস্তা-গঙ্গার পানি বণ্টন, বাণিজ্য, ভিসা ও সীমান্ত পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই সফর দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

আরটিভি/এমএ