images

আন্তর্জাতিক

অন্যের সম্পত্তিতে আগুন দিতে এসে নিজেই দাউদাউ করে পুড়লেন তরুণ, ভিডিও ভাইরাল

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১২:০৫ পিএম

অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে আগুন লাগানোর চেষ্টা করতে গিয়ে নিজের জীবনেরই বিপদ ডেকে এনেছেন এক তরুণ। ঘটনাটি সিসিটিভিতে বন্দি হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এটি ঠিক কোথায় এবং কখন ঘটেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, রাতের নির্জন এক রাস্তায় একটি বাইক আরোহী ট্র্যাক্টরের দিকে এগোচ্ছিলেন। হাতে থাকা একটি ছোট বোতল থেকে তিনি দাহ্য তরল পদার্থ ছিটিয়ে ট্র্যাক্টরের আগুন ধরানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দাহ্য পদার্থ ছিটকে তার পোশাক ও বাইকের ওপর পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন তার দেহে ছড়িয়ে পড়ে।

আরটিভি/এসকে