images

আন্তর্জাতিক

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মের ফাঁকে আটকে গেলেন তরুণ, ভিডিও ভাইরাল

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১২:২৯ পিএম

মধ্যপ্রদেশের ভোপালে ৩১ মার্চের একটি ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ দৌড়ে প্ল্যাটফর্মে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে আটকে পড়েন এবং ট্রেনের ধাক্কায় লাইনের দিকে পড়ে গুরুতর আহত হন। 

উপস্থিত যাত্রীদের চিৎকার ও রেলকর্মীদের সাহায্য আহ্বান সত্ত্বেও দুর্ঘটনার মুহূর্তে অনেক দেরি হয়ে যায়। আহত যুবককে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছে এবং বর্তমানে তার অবস্থার গুরুতর জানানো হয়েছে।

পুলিশ ও রেল কর্তৃপক্ষও জনসচেতনতা বাড়াতে চলন্ত ট্রেনে ওঠার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।

রটিভি/এসকে