images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

ঈদুল আজহা কবে, যা জানালো আরব আমিরাত

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৪:৩৩ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ এবং পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। সম্ভাব্য এ তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। 

রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার এই দুই দিন। এই হিসেবে, আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন। দেশটিতে পবিত্র হজের দিন (২৬ মে) দেশটিতে ছুটি থাকবে। সে সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। অর্থাৎ দেশটির বাসিন্দারা এবারের ঈদুল আজহার সরকারি ছুটি উপভোগ করবেন আগামী ২৬ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন  ।

উল্লেখ্য, কর্তৃপক্ষ জানিয়েছে ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরটিভি/এসএস