মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:৩১ পিএম
ইরান ও ভেনেজুয়েলা ইস্যুতে চীনের অবস্থান নিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছে বেইজিং।
মঙ্গলবার (৭ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত এবং মার্কিন হেজিমোনিক' বা আধিপত্যবাদী চিন্তাধারার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছে।
ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিং বলেন, চীন সংশ্লিষ্ট মন্তব্যগুলো লক্ষ্য করেছে। ইরান ও ভেনেজুয়েলা পরিস্থিতির পেছনের সত্য এবং এ বিষয়ে চীনের অবস্থান অত্যন্ত স্বচ্ছ। তিনি বলেন, নিকোলাস বার্নস সংকটের মূল কারণগুলোকে উপেক্ষা করে চীনের দিকে আঙুল তুলছেন।
তিনি বলেন, বার্নস যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মানসিকতা থেকে চীনের শান্তিপ্রিয় ও বস্তুনিষ্ঠ অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করছেন। এটি চীনের নামে অপবাদ দেওয়ার একটি অপচেষ্টা।
সূত্র: সিএমজি
আরটিভি/এসএস