images

আন্তর্জাতিক

চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৯:০৩ পিএম

চীনে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে উত্তর-পশ্চিম কানসু প্রদেশে অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন
Web-Image---Copy

চীনে সেতু থেকে গাড়ি নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

ইউমেন শহরের একটি রাসায়নিক শিল্পপার্কে অবস্থিত চিনথে প্রতিষ্ঠানের একটি তিনতলা ভবনে এই আগুন লাগে। সোমবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ভবনটি রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি ছিল। দুপুর ১২টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং দুপুর ১২টা ৫৭ মিনিটের মধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়।

পুরো ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।

আরটিভি/এমএইচজে