images

আন্তর্জাতিক

চীনের থিয়ানচৌ-১০ কার্গো মহাকাশযান মিশনের লোগো উন্মোচন

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৯:২৩ পিএম

চীনের মনুষ্যবাহী মহাকাশ সংস্থা থিয়ানচৌ-১০ কার্গো মহাকাশযানের উৎক্ষেপণ মিশনের জন্য নতুন লোগো উন্মোচন করেছে। 

সোমবার (৬ এপ্রিল) এ নতুন লোগো উন্মোচন করা হয়। লোগোটিতে থিয়ানচৌ কার্গো মহাকাশযানকে একটি সোনালি গতিপথ ধরে থিয়ানকং মহাকাশ স্টেশনের দিকে অগ্রসর হতে দেখা যায়, যা ভবিষ্যৎ অভিযানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন
c4

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া সমালোচনা চীনের

সংস্থাটি জানিয়েছে, থিয়ানচৌ-১০ মহাকাশযানটি ২০২৬ সালে ওয়েনছাং কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। এটি মহাকাশ স্টেশনের মূল মডিউলের পেছনের ডকিং পোর্টে যুক্ত হবে। 
২০০৩ সালে শেনচৌ-৫ মিশনের পর থেকে চীনের প্রতিটি মানববাহী মহাকাশ অভিযানের জন্য আলাদা লোগো তৈরি করা হচ্ছে। ২০২৩ সাল থেকে দেশটির মহাকাশ মিশনের লোগো তৈরিতে সাধারণ জনগণের অংশগ্রহণের সুযোগও রাখা হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: সিএমজি

আরটিভি/এসএস