images

আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

এখনও পর্যন্ত ইরানকে যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:০৩ পিএম

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে আজ রাতেই গোটা ইরানি সভ্যতাকে ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে বেশ কয়েকবার এমন হুমকি দিয়েছেন তিনি।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক ট্রাম্পের হুমকিগুলো—

ডেডলাইন ১: গত ২১শে মার্চ ডোনাল্ড ট্রাম্প বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবেন এবং এই হামলা শুরু করবেন সবচেয়ে বড়টি ধ্বংস করার মধ্য দিয়ে।

ডেডলাইন ২: ওই ঘোষণার দুই দিন পর তিনি জানান, দুই দেশের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। তখন ইরানের জ্বালানি স্থাপনার ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেন তিনি।

আরও পড়ুন
14

ইরানে অব্যবহৃত অস্ত্র ব্যবহারের ভয়ংকর হুমকি মার্কিন ভাইস প্রেসিডেন্টের  

ডেডলাইন ৩: গত ২৭শে মার্চ তিনি ইরান সরকারের অনুরোধের কথা উল্লেখ করে আরও ১০ দিনের জন্য হামলা স্থগিত করেন, যা গিয়ে দাঁড়ায় ৬ এপ্রিল পর্যন্ত।

৪৮ ঘণ্টার সতর্কবার্তা: ৬ এপ্রিল সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, ইরানের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় আছে, এরপর তিনি পুরো শক্তি প্রয়োগ করবেন।

রোববারের হুমকি: রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া অশালীন শব্দ সম্বলিত এক পোস্টে, তিনি পুনরায় সেই হুমকি দেন এবং বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস। মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম।

সবশেষ হুমকি: আজ মঙ্গলবার বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যায় ট্রাম্প ফের ট্রুথ সোশ্যালে লেখেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটবে।

আরটিভি/এসআর