মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:২৯ পিএম
ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সহায়তা করা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২০২২ সালের মে মাসে পর্যটক হিসেবে ইরান সফরের সময় গ্রেপ্তার হন তারা। এরপর গত বছর ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে কোহলার ও প্যারিসকে দীর্ঘ কারাদণ্ড দেয়।
ফ্রান্স আগে অভিযোগ করেছিল, কোহলার ও প্যারিসকে ইরান অন্যায়ভাবে আটক করে রেখেছে এবং তাদেরকে এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল, যা নির্যাতনের শামিল। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: বিবিসি
আরটিভি/এসআর