images

আন্তর্জাতিক

'আমাদের আঙুল এখনও ট্রিগারেই আছে', ইসরায়েলকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৮:০৫ পিএম

লেবাননে চালানো ইসরায়েলি হামলাকে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ও বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এ কথা বলেন।

তিনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের হাত এখনও (বন্দুকের) ট্রিগারেই আছে।

আরও পড়ুন
b5

ইরানজুড়ে খামেনির স্মরণে জনতার ঢল

এক্স এ দেওয়া ওই পোস্টে পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ হিসেবে বর্ণনা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না। ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।

আরটিভি/এসএস