শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১০:১৬ এএম
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই বিমানের ভেতর থেকে তোলা একটি ছবি এখন চলে এসেছে আলোচনায়।
বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছিল মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিনেই এই হামলা চালায় মার্কিন-ইসরায়েলি জোট। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ছবি পোস্ট করে গালিবাফ লিখেছেন, ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরটিভি/এসএস