রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১০:২৬ এএম
মধ্যপ্রাচ্যে চলমান শান্তি প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরান এবং দেশটির প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান থামবে না। একই সঙ্গে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের কড়া সমালোচনা করেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেছেন, “আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।
নেতানিয়াহু কেবল ইরানের বিরুদ্ধেই সরব হননি, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি দাবি বলেন, এরদোয়ান একদিকে ইরানকে সমর্থন দিচ্ছেন, অন্যদিকে কুর্দি নাগরিকদের ওপর নিপীড়ন চালাচ্ছেন। নেতানিয়াহুর ভাষায়, “এরদোয়ান কুর্দি নাগরিকদের গণহত্যার জন্য দায়ী।” সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করায় এরদোয়ানের ওপর এভাবেই পাল্টা তোপ দাগলেন তিনি।
আরটিভি/এআর