images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়া অসম্ভব নয়, পুতিনকে বললেন ইরানের প্রেসিডেন্ট

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১১:১৪ পিএম

ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হওয়া অসম্ভব নয় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

রোববার (১২ এপ্রিল) আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

হরমুজ দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি ট্রাম্পের

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষ হয় আজ সকালে। ওই আলোচনা শেষ হওয়ার পর পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এই ফোনালাপ হয়।

আরটিভি/এমএ