images

আন্তর্জাতিক

তুরস্কের স্কুলে বাবার অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ হতাহত ২৪

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৮:০০ পিএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন শিক্ষকসহ অন্তত ৪ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।খবর আল জাজিরার প্রতিবেদনে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, হামলাকারী এক কিশোর স্কুলে প্রবেশের সময় তার ব্যাগে বাবার ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়ে আসে। পরে শ্রেণিকক্ষে ঢুকে সে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

আঞ্চলিক গভর্নর মুকেররেম উনলু জানান, হামলায় একজন শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারান। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরবর্তীতে হামলাকারী কিশোর নিজেকেও গুলি করে আত্মহত্যা করে বলে নিশ্চিত করেছে প্রশাসন।


আরটিভি/এসকে