images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১০:৪৭ পিএম

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে যাওয়া কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে মধ্যস্থতাকারী হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। 

বুধবার (১৫ এপ্রিল) ইরানি সূত্রগুলো এই উচ্চপর্যায়ের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে তেহরানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরান পৌঁছানোর পরপরই দুই পক্ষের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটন থেকে একটি ‘বিশেষ বার্তা’ নিয়ে তেহরানে এসেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো—ইসলামাবাদে গত সপ্তাহে ব্যর্থ হওয়া আলোচনার রেশ ধরে দ্বিতীয় দফায় বসার জন্য একটি উপযুক্ত সময় নির্ধারণ করা। এছাড়া দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে এবং অমীমাংসিত কিছু জটিল বিষয়ে সমঝোতা গড়ে তোলাও এই মিশনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন
10

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে একমত’ যুক্তরাষ্ট্র ও ইরান

দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসার ক্ষেত্রে ইরান বেশ কিছু কঠিন শর্তারোপ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি, যা আলোচনার পথে বড় বাধা।

এছাড়া বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়টি তেহরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। ইরানি কর্মকর্তাদের মতে, এই সম্পদ মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে কোনো ইতিবাচক ও দৃশ্যমান পদক্ষেপ না এলে পরবর্তী দফার আলোচনায় বসা তাদের জন্য কঠিন হবে।

আরটিভি/এআর