images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৫:৪১ পিএম

ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ এবার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যন্ত কঠোর মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলি বাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য  করেন।  খবর মিডল ইস্ট মনিটরের।

একটি ফিলিস্তিনি শিশুর ওপর ইসরায়েলি সেনাদের নির্মম নির্যাতনের ভিডিওচিত্র দেখার পর তিনি এমন প্রতিক্রিয়া জানান। আলবানিজ জানিয়েছেন, ভিডিওটিতে তিনি যা দেখেছেন তা তাকে মানসিকভাবে গভীরভাবে আহত করেছে এবং তা সব আন্তর্জাতিক আইন ও নীতিমালার চরম লঙ্ঘন।

গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে আলবানিজ দীর্ঘদিন ধরেই সোচ্চার। বিশেষ করে গাজায় জাতিগত নিধন চালানো হচ্ছে বলে তিনি একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে ব্যাপক উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

২০২৫ সালে অভিবাসন পথে মারা গেছেন প্রায় ৭৯০০ মানুষ

আলবানিজ অভিযোগ করেন, প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছি। এই ধরনের হুমকির ফলে তিনি ব্যক্তিগত জীবনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও  জানান তিনি।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আলবানিজ তার জীবনের বর্তমান কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, তার জীবন এখন অনেকটা রোলার কোস্টার রাইডের মতো হয়ে পড়েছে। প্রতিনিয়ত হুমকির মুখে বাস করা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে কাজ করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই তার ওপর চাপ প্রতিনিয়ত বাড়ছে এবং তিনি সবসময়ই বিপদের আশঙ্কার মধ্যে বাস করছেন। আলবানিজের মতে এই ধরনের প্রতিকূল পরিস্থিতি তাকে সত্য তুলে ধরা থেকে বিরত রাখতে পারবে না।

আরটিভি/এআর