images

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৭:১৬ পিএম

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) ইরান–যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই।

ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, একটি চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে।

আরও পড়ুন
Web-Image---Copy

২০২৫ সালে অভিবাসন পথে মারা গেছেন প্রায় ৭৯০০ মানুষ

তেহরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফা শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। গত রোববার হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা আলোচনায় অংশ না–ও নিতে পারে। সূত্র: আল–জাজিরা

আরটিভি/এমএইচজে