images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য / ইউরোপ

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ১১:১৮ পিএম

ইরানের ওপর  আরোপিত নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই নতুন পদক্ষেপের লক্ষ্য হলো হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা পক্ষকে শাস্তির আওতায় নিয়ে আসা। খবর আল জাজিরার।

মঙ্গলবার(২১ এপ্রিল) লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলো এই সিদ্ধান্তে একমত পোষণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। 

কাজা কালাস সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে মধ্যপ্রাচ্যে ইইউর নৌ মিশনকে আরও শক্তিশালী করার অনুরোধ জানিয়েছেন। 

আরও পড়ুন
18

হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

তিনি বলেন, নৌ মিশন বর্তমানে লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। বিশ্বের একটি বড় অংশের তেল এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের অবরোধ বা উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ক্রমাগত বাড়ছে। সেই সঙ্গে সমুদ্রপথের নিরাপত্তা ঝুঁকিও আগের চেয়ে অনেক বেশি প্রকট হয়েছে। লোহিত সাগরে হুথিদের ক্রমাগত হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে তাদের রুট পরিবর্তন করছে যার ফলে পণ্য পরিবহন খরচ অনেক বেড়ে যাচ্ছে।

আরটিভি/এআর