images

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঘোড়ায় চেপে চোর ধরল পুলিশ, ভিডিও ভাইরাল

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৪:৪৮ পিএম

পার্স হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। হঠাৎ পিছন থেকে এসে তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দেয় এক চোর। এই দৃশ্য পুলিশের নজরে পড়ায় ঘোড়ায় চেপে চোরের পিছনে দৌড়ে তাকে আটক করে পুলিশ।

এদিকে ওই পুলিশ সদস্যের শরীরে লাগানো ক্যামেরায় (বডিক্যাম) ঘোড়ায় চেপে চোরের পিছনে ছোটার দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এক্সে (সাবেক টুইটার) ‘এনওয়াইপিডি নিউজ’ নামে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

গভীর রাতে মদ না পেয়ে দোকান ভাঙচুর, ভিডিও ভাইরাল

এতে দেখা যায়, এক পুলিশকর্মী ঘোড়ার পিঠে চড়ে চোরের পিছনে ছুটছেন। পরে ঘোড়ার গতি বাড়িয়ে চোরটিকে ধরে ফেলেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি বুধবার (২২ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে ওয়েস্ট ৭২ স্ট্রিটে সকাল ১১টার দিকে ঘটেছে।

ভিডিয়োটি দেখে ঘোড়সওয়ার পুলিশের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেকেই।

আরটিভি/এমএইচজে