images

আন্তর্জাতিক

জিমে ব্যায়াম করতে করতে যুবকের মৃত্যু, ভাইরাল ভিডিও

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:০৬ এএম

শ্রীনগরের বদগাম জেলার একটি জিমে ব্যায়াম করার সময় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক জিমে স্বাভাবিকভাবেই ব্যায়াম করছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং বুকে অস্বস্তির কথা জানান। কিছুক্ষণের মধ্যেই তিনি বেঞ্চে বসে পড়েন এবং পরবর্তীতে মাটিতে পড়ে অচেতন হয়ে যান।

জিমে উপস্থিত অন্যান্যরা দ্রুত তার সহায়তায় এগিয়ে আসেন এবং প্রাথমিকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আরও পড়ুন
trm

ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং শারীরিক সক্ষমতা যাচাই ছাড়া ভারী ব্যায়ামের বিপদের বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

আরটিভি/এসকে