images

আন্তর্জাতিক

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৬:৫৭ পিএম

ইরানি হামলার পাল্টা জবাব নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বিশেষ বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসি নেতাদের ওই বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাস আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান যুদ্ধের অন্যতম নিশানায় পরিণত হওয়ার পর এই প্রথম উপসাগরীয় নেতারা সশরীরে বৈঠকে বসেছেন। নাম প্রকাশ না করার শর্তে উপসাগরীয় এক কর্মকর্তা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত হাজার হাজার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। সেই হামলার সম্মিলিত জবাব তৈরির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

যুদ্ধের ইরানি হামলায় জিসিসিভুক্ত ছয়টি দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, বেসামরিক অবকাঠামো এবং সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন
trm

ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামলার ঘটনা কিছুটা কমেছে। তবে সংঘাত স্থায়ীভাবে বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এখন পর্যন্ত অনিষ্পন্ন থাকায় উপসাগরীয় দেশগুলো পুনরায় যুদ্ধ শুরু হওয়া নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে, কাতারের আমির, কুয়েতের ক্রাউন প্রিন্স, বাহরাইনের রাজা এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে জেদ্দায় পৌঁছেছেন। জিসিসির সদরদপ্তর সৌদি আরবে অবস্থিত হলেও এর সদস্য দেশ ওমানের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, যুদ্ধের বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের সমালোচনার মুখে পড়েছে জিসিসি। সোমবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক সম্মেলনে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ বলেছেন, এটি সত্য, লজিস্টিক বা কারিগরিভাবে জিসিসিভুক্ত দেশগুলো একে অপরকে সমর্থন করেছে; কিন্তু রাজনৈতিক ও সামরিকভাবে আমার মনে হয় তাদের অবস্থান ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, আরব লীগের কাছ থেকে এমন দুর্বল অবস্থান প্রত্যাশিত ছিল এবং আমি এতে অবাক হইনি। কিন্তু জিসিসির কাছ থেকে আমি প্রত্যাশা করিনি এবং আমি এতে অবাক হয়েছি।

আরটিভি/এমএ