images

আন্তর্জাতিক

কমোড ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় তরুণের!

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১২:৪৭ পিএম

চাকরি না পেয়ে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার তরুণ নিক গ্রিনাওয়াল্ট। তিনি নিজের শৌচাগারের কমোডকে বিজ্ঞাপনের জায়গা হিসেবে ভাড়া দিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন এবং ইতোমধ্যে লক্ষাধিক ডলার আয় করছেন বলে জানা গেছে।

নিক গ্রিনাওয়াল্ট তার ধারণাটি প্রথমে মজার ছলে শুরু করলেও পরে সেটি ব্যবসায়িক উদ্যোগে রূপ নেয়। তিনি সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লেখেন, আমার শৌচাগার থেকে ১০ লাখ ডলার আয়ের চেষ্টা করছি।

তার এই অদ্ভুত বিজ্ঞাপন আইডিয়ায় অংশ নিয়েছে একাধিক বড় ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে পরিচিত ক্লিনিং ও হাইজিন পণ্য কোম্পানি ক্লোরক্স, পাইন-সল এবং মিরালাক্স। পাশাপাশি গ্রুমিং ব্র্যান্ড ডক্টর স্কোয়াচ ও বিজ্ঞাপনের জায়গা কিনেছে।

এছাড়া ক্রিপ্টো পেমেন্ট প্রতিষ্ঠান মুনপে দাবি করেছে, মাত্র স্বল্প খরচে (বার্ষিক বিপণন বাজেটের প্রায় ০.০৫ শতাংশ) এই ক্যাম্পেইন চালিয়ে তারা প্রায় ১০ লাখ ভিউ, নতুন অ্যাপ ডাউনলোড এবং এক হাজারের বেশি নতুন অনুসারী পেয়েছে।

আরও পড়ুন
GIRL-BABY

উড়োজাহাজে জন্ম নিল কন্যাশিশু, জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি

নিকের এই ভিডিওগুলোর মধ্যে একটি চার কোটি এবং অন্যটি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক ব্যবহারকারী তার সৃজনশীল চিন্তাভাবনার প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটিকে আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের অপ্রচলিত কিন্তু কার্যকর উদাহরণ হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আউট-অফ-বক্স বিজ্ঞাপন কৌশল ভবিষ্যতের ডিজিটাল মার্কেটিংয়ে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

আরটিভি/এসকে