images

আন্তর্জাতিক

স্বামীর চুলের মুঠি ধরে ব্যাট দিয়ে মারধর করেন স্ত্রী, ভাইরাল ভিডিও 

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৮:০৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে এক নারীকে তার স্বামীর ওপর শারীরিকভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি নিয়ে অনলাইনে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট ও দাবিতে বলা হচ্ছে, ওই ব্যক্তি প্রায় দুই বছর ধরে পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। পরবর্তীতে তিনি নিজের ল্যাপটপের ক্যামেরায় কিছু ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে উত্তপ্ত বাকবিতণ্ডার সময় এক নারীকে চড় মারা, চুলের মুঠি ধরা এবং একটি ব্যাট দিয়ে আঘাত করার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে এসব ভিডিওর সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভিডিওটি একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়ার পর দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। এতে হাজারো প্রতিক্রিয়া আসতে থাকে। অনেকেই ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এবং পারিবারিক সহিংসতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বলেছেন, গার্হস্থ্য সহিংসতা শুধু নারীর বিরুদ্ধে নয়, পুরুষের বিরুদ্ধেও ঘটে এ বিষয়টি প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়।

আরও পড়ুন
CHIN

চীনে দুই শতাধিক নতুন তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান

অন্যদিকে, কিছু ব্যবহারকারী ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা যাচাই না করে মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/এসকে