images

আন্তর্জাতিক

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬

বুধবার, ০৬ মে ২০২৬ , ১২:০৭ পিএম

ইরানের রাজধানী তেহরান-এর পশ্চিমে আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু এবং ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার (৫ মে) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আরঘাভান শপিং সেন্টার-এ মঙ্গলবার আগুন লাগে। ইরানের বিচার বিভাগীয় পত্রিকা ‘মিজান’-এর তথ্য অনুযায়ী, ভবনে দাহ্য ক্ল্যাডিং থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
russia

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত, উত্তেজনা চরমে

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো ভবনটি আগুনে পুড়ে যাচ্ছে।

এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবনটির নির্মাতাকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানা গেছে।

আরটিভি/ এমএ