images

আন্তর্জাতিক

শুভেন্দুর সহকারী হত্যায় ব্যবহৃত গাড়ি উদ্ধার

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০১:১৪ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাড়ির নম্বরপ্লেটটি ভুয়া বলে জানা গেছে। গাড়িটি থেকে কয়েকটি গুলি ও ব্যবহৃত কার্তুজও পাওয়া গেছে।

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত জানিয়েছেন, হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, চন্দ্রনাথ রথের হত্যার ঘটনায় বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, বিজেপি সমর্থকদের একাংশ অভিযোগ করেছে যে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা পুলিশি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আরও পড়ুন
KOLKATA-POLICE

শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে হত্যা, সবশেষ যা জানাল পুলিশ

রাজ্য বিজেপি নেতৃত্ব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে, আইন অনুযায়ী দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

চন্দ্রনাথ রথের মরদেহ বারাসতের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই ঘটনায় তাঁর গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভি/এসকে