শনিবার, ০৯ মে ২০২৬ , ১০:৩৯ পিএম
ভারতের বেঙ্গালুরু শহরে প্রকাশ্যে এক নারীকে মারধরের চেষ্টা করতে গিয়ে উল্টো জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর বলে ধারণা করা হলেও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক স্কুটিতে করে এসে রাস্তায় হাঁটতে থাকা এক তরুণীর সামনে থামেন। পরে তিনি দৌড়ে গিয়ে তরুণীকে ধরে মারধর শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই তরুণী যুবকের স্ত্রী।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে যুবককে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি যুবককেই মারধর করেন। পুরো ঘটনাটি আশপাশে থাকা কেউ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ভিডিওটি ‘মিহির ঝা’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এরপর থেকেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য মানুষ ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আবার অনেকে উপস্থিত জনতার তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করেছেন।
Proud of you Bengaluru and these Youngsters who refused to let a lunatic b¢head his wife; instead of watching and making videos, they decide to act: pic.twitter.com/yMyg64brsB
— Mihir Jha (@MihirkJha) May 7, 2026
এক ব্যবহারকারী মন্তব্য করেন, মহিলাকে মার খেতে দেখে শুধু ভিডিও না করে কয়েকজন যে এগিয়ে এসেছেন, সেটাই স্বস্তির। আরেকজন লেখেন, যুবককে দেখে মনে হচ্ছিল তিনি তরুণীকে মেরেই ফেলবেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
আরটিভি/এসকে